1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

​সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

​সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

​সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

​সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাখরা সীমান্তের কোমরপুর এলাকা থেকে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চার বোতল হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) একটি টহল দল অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য উদ্ধার করে।
​বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর নীলডুমুর ব্যাটালিয়নের অধীন শাখরা বিওপির (বর্ডার পর্যবেক্ষণ চৌকি) টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল কোমরপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চার বোতল তরল রাসায়নিক উদ্ধার করা হয়।
​সংগৃহীত রাসায়নিক পরীক্ষা ও নিশ্চিত হওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাবের পরীক্ষা শেষে ল্যাব কতৃপক্ষ নিশ্চিত করে, বোতলজাত তরলগুলো হেরোইন প্রস্তুতের কাজে কাঁচামাল (প্রিকারসর কেমিক্যাল) হিসেবে ব্যবহৃত হয়। প্রতিটি বোতলের গায়ে উল্লিখিত মান অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় প্রতিটির আনুমানিক মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া চার বোতলের মোট বাজার ও সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৮ লাখ টাকা।
এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস্ জানান, সাতক্ষীরার শাখরা সীমান্তে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-এমন চার বোতল দ্রব্য আটক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park