1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারের আলহাজ্ব মোঃ কোরবান আলী কারিগর-এর জানাজা নামাজ সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারের আলহাজ্ব মোঃ কোরবান আলী কারিগর-এর জানাজা নামাজ সম্পন্ন।

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আজ০৫.০৮.২৬ ইংরেজি তারিখ বুধবার বাদ আসর মাছখোলা নতুন বাজারের আলহাজ্ব মোঃ কোরবান আলী কারিগর (১১০) এর জানাজা নামাজ নতুন বাজারে মরহুমের বাড়ির সামনে রাইচ মিলের চাতালে অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। আলোচনা পেশ করেন বিশিষ্ট অয়েজিন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ মোঃ রফিকুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যান বিভাগের সভাপতি এবং নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাছখোলা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ এরশাদ হুসাইন সহ আরও অনেকে। পারিবারের পক্ষ থেকে আবেগময়ী ভাষায় পিতার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন মরহুমের বড়ো ছেলে মোঃ শেহের আলী কারিগর। বৃষ্টিকে উপেক্ষা করে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী জানাজা নামাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া অসংখ্য ছাত্র- শিক্ষক,ব্যবসায়ী,আলেম-উলামা উপস্থিত ছিলেন।

জানাজা নামাজের ইমামতি করেন বিশিষ্ট আলেমে দীন অবসরপ্রাপ্ত এ টি ও আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

মরহুম কোরবান আলী কারিগর এলাকার সম্ভান্ত পরিবারের একজন সজ্জন, ধর্মপরায়ণ ও সংগঠনের নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৪ ছেলে এবং ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park