1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা শ্যামনগরে বসত বাড়ি থেকে ৪৫ টি কালকেউটে সাপ উদ্ধার  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাতক্ষীরা শ্যামনগরে বসত বাড়ি থেকে ৪৫ টি কালকেউটে সাপ উদ্ধার 

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

 

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি

 

একটি বসতবাড়ি থেকে ৪৫ টি কালকেউটে সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূল সংলগ্ন ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের বসতবাড়ী থেকে সাপগুলো উদ্ধার করা হয়।বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়া তা ভেঙে নতৃুন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রবিবার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্ছা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুরে একে একে দুটি বড় সাপ সহ মোট ৪৫ টি সাপ উদ্ধার করতে সক্ষম হন। নাঈম আরো জানান, সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, আমাকে ইউনিয়ন ইউপি সদস্য জানিয়েছে, সাপ দেখতে বিভিন্ন যায়গা থেকে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয় বন বিভাগের কাছে দেয়ার কাথা বলেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park