
মাসুদ রানা , সাতক্ষীরা :
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। আজ দুপুর ১২:৩০ মিনিটে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের নব গঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান নতুন,সিনিয়র সহ- সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স,সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু,সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি: মনিরুল ইসলাম মিনি,সাধারণ সম্পাদক: আব্দুল বারী,যুগের বার্তার নির্বাহী সম্পাদক: হাবিবুর রহমান হবি,সিনিয়র সাংবাদিক: রেজাউল ইসলাম, জিল্লুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য গণমাধ্যমকর্মীগণ।
মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের স্বাধীন ও বস্তুনিষ্ঠ কার্যকারিতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।