1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :

“সৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি র‍্যালি বাহির হয়। উক্ত র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাফফর উদ্দীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দেশের উন্নয়নে অনন্য অবদান রাখতে পারে। সাদাছড়ি কেবল দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলের সহায়ক নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীলতা ও মর্যাদার প্রতীক। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এবং তাদের অধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি সমাজের সকল স্তরের মানুষকে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার এবং তাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এস, এম, রফিকুল ইসলাম বলেন, জেলা সমাজসেবা কার্যালয় সব সময় প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেবা ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা আরও বেগবান করা হবে।

আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park