1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিজিবির অভিযান: দুই লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরায় বিজিবির অভিযান: দুই লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

​সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

​সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

​সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​গতকাল ১৯ অক্টোবর (সোমবার) বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকায় এই অভিযান চালানো হয়। চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় ওষুধ ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়।

​সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভারতীয় দ্রব্য সামগ্রী এভাবে চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসায় দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরকারও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

​তিনি আরও জানান, দেশীয় শিল্পের বিকাশ রক্ষা এবং সরকারের রাজস্ব ফাঁকি বন্ধে বিজিবির এই ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং সীমান্তে এ ধরনের অভিযান চলমান রাখার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park