1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা :: “সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে 
রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সহ-সভাপতি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সদস্য ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, ডা. মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, পুলিশ হাসপাতালের ডা. আবু হোসাইন, ডায়াবেটিস এসোসিয়েশনের কোষাধক্ষ্য আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বারী, অধ্যাপক আখতারুজ্জামান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. খালিদ সাইফুল্লাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও মেডিসিন ট্রেনিং ডা. সাকিব,সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।

আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে দিয়ে র‍্যালি শেষ হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।সেই সাথে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park