
মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা :: "সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার" এই স্লোগানকে সামনে
রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সহ-সভাপতি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সদস্য ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, ডা. মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, পুলিশ হাসপাতালের ডা. আবু হোসাইন, ডায়াবেটিস এসোসিয়েশনের কোষাধক্ষ্য আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি। এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল বারী, অধ্যাপক আখতারুজ্জামান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. খালিদ সাইফুল্লাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও মেডিসিন ট্রেনিং ডা. সাকিব,সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালের হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে দিয়ে র্যালি শেষ হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।সেই সাথে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।