1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাউথইস্ট ব্যাংক ময়মনসিংহ শাখার উদ্যোগে বৃক্ষচারা বিতরণ: পরিবেশ সংরক্ষণে সবুজায়ন কর্মসূচি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সাউথইস্ট ব্যাংক ময়মনসিংহ শাখার উদ্যোগে বৃক্ষচারা বিতরণ: পরিবেশ সংরক্ষণে সবুজায়ন কর্মসূচি।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

_প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন_

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি, ময়মনসিংহ শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন। তিনি কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সাউথইস্ট ব্যাংকের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি নগরবাসীকে নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান। একটি সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়তে ব্যাংক, সামাজিক সংগঠন ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সাউথইস্ট ব্যাংক ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক জানান, ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হয়। এবার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যাতে নগরীতে সবুজের পরিমাণ বৃদ্ধি পায়।

কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষচারা গ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিজেরাও গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park