1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকার ট্রাকস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে হাটিকুমরুল প্রেসক্লাব।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, একজন পেশাদার সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ঘটনার দুই দিন অতিবাহিত হলেও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সিরাজগঞ্জের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
দৈনিক মানবজমিন এর প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় এবং হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সলঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান, দৈনিক এদিন-এর উল্লাপাড়া প্রতিনিধি কায়ুম মাহমুদ এবং হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলাম।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দেশ টেলিভিশনের উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন,দৈনিক নয়া দিগন্ত-এর রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা, দৈনিক মানবকণ্ঠ-এর উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, দৈনিক যুগের কথা-এর স্টাফ রিপোর্টার শাহিন রেজা, চ্যানেল এস-এর সলঙ্গা প্রতিনিধি শেখ মাহবুব, দৈনিক জনকণ্ঠ-এর উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, দৈনিক মানবকণ্ঠ-এর সলঙ্গা প্রতিনিধি শাহাদত হোসেন, হাটিকুমরুল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা তাদের পরিবারকে হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park