1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর আজীবন দাতা সদস্য হলেন মো: ফখরুল হোসেন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর আজীবন দাতা সদস্য হলেন মো: ফখরুল হোসেন।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে জগদীশপুর এর আজীবন দাতা সদস্য হয়েছেন জগদীশপুর গ্রামের বাসিন্দা, ব্রেইন এন্ড লাইফ হসপিটাল ঢাকা এর সত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও ঢাকার বিশিষ্ট শিল্পপতি জনাব মো: ফখরুল হোসেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ম্যানেজিং কমিটির ৩৪ নম্বর সভার কার্য বিবরণীর ০১ নং আলোচ্য সূচির ০১ নং সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বিধি মোতাবেক তিনি বিদ্যালয়ে অনুদান প্রদান করেন। এরই প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আনুষ্ঠানিকভাবে আজীবন দাতা সদস্য হিসেবে গ্রহণ করেন।

রাজধানীর গ্রীন রোডে আধুনিক চিকিৎসা সেবা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিশিষ্ট উদ্যোক্তা মো: ফখরুল হোসেন। তিনি ব্রেইন অ্যান্ড লাইফ হাসপাতাল (Brain and life Hospital), ব্রেইন অ্যান্ড লাইফ রিহ্যাবিলিটেশন সেন্টার এবং লাইফ অ্যান্ড লাইট হাসপাতালের প্রোপাইটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া মো: ফখরুল হোসেন ‘মেট্রোপলিটন আহসানিয়া মিশন’-এর জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষাবিষয়ক সংস্থা ‘ক্যারিয়ার পাথস’ (Career Paths)-এর ব্রাঞ্চ পার্টনার হিসেবে যুক্ত আছেন।

জনাব মো: ফখরুল হোসেন জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের জনাব ছামসুল ইসলাম ও নেছা বিবি দম্পতির সুযোগ্য সন্তান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে জনাব মো: ফখরুল হোসেনকে এই তথ্য নিশ্চিত করা হয়। একই সাথে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park