1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীর বালিজুরী বন বিভাগের অভিযানে সাতানীপাড়া থেকে বনের কাঠ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন ​সাতক্ষীরা সীমান্তে আড়াই লাখ টাকার চোরাই মালসহ আটক ১

শ্রীবরদীর বালিজুরী বন বিভাগের অভিযানে সাতানীপাড়া থেকে বনের কাঠ উদ্ধার

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের আওতাধীন সীমান্ত জনপদের সাতানি পাড়া থেকে ১০ টুকরা আকাশমনি গাছের গোল উদ্ধার করা হয়েছে। ১৩ ই মার্চ বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক ৩ টার দিকে বালিজুরি রেন্জ কর্মকর্তা মো: সুমন মিয়ার নেতৃত্বে বন বিভাগের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড় বেষ্টিত সাতানী পাড়া গ্রামের কুরবান আলীর বসত বাড়ির গোয়াল ঘর থেকে ১০ টুকরা আকাশমনি গাছের গোল উদ্ধার করে।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেন্জ কর্মকর্তা মো: সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত শুক্রবার দুপুরে বলেন, রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী সাতানি পাড়া গ্রামের কুরবান আলীর বসতবাড়ির গোয়াল ঘর থেকে আকাশমনি গাছের ১০ টুকরা কাঠ উদ্ধার করি।
উদ্ধারকৃত কাঠ গুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। বনের গাছ চুরি প্রতিরোধে বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park