1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮:০০ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরিক্ষা সম্পন্ন হয়েছে।

Physical Endurance Test (PET)- পরীক্ষায় শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিক ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মানিত পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ জহিরুল ইসলাম-বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) তারিখ সকাল ৮ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park