1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা কমিটির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত... - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা কমিটির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়ের পাদদেশে অবস্থিত শত বছরের পুরনো আদিনাথ মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শিবচতুর্দশী তিথিতে আদিনাথ মেলা অনুষ্ঠিত হয়। এটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব, যেখানে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে লক্ষাধিক পুণ্যার্থী সমাগম হয়। এরই প্রেক্ষিতে শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা কমিটি ২০২৬ এর প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত।

৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৪ টায় শ্রী শ্রী আদিনাথ মন্দির অফিস কক্ষে এই আগামী ১৫ ফেব্রুয়ারি শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা’র আগাম প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সাইন কমিটি’র দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি পথিক চন্দ্র দে (অব: শিক্ষক)।

শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা কমিটি ২০২৬ এর সাধারন সম্পাদক রতন কান্তি দে (সাবেক কাউন্সিলর) এর সঞ্চালনায় এবং উপদেষ্টা ব্রজ গোপাল ঘোষ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূর্ণ চন্দ্র দে (সাবেক মেয়র), দিলিপ কুমার দাশ (অব: শিক্ষক), কমল কৃষ্ণ ঘোষ, সুজন কান্তি দে (ইউপি মেম্বার) পুজা উৎযাপন ফ্রন্ট এর সভাপতি চিত্তরঞ্জন দে, ডাঃ পরিমল দে, প্রিয়তোষ দে, রুপন দে (শিক্ষক), সোহেল দে, নিখিল দে, রুবেল সরকার, প্রণব দে (কালু),  প্রনয় ঘোষ সহ প্রমুখ।

সভায় উপস্থিত সবাই আগামী শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা’কে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে সবাইকে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

উক্ত প্রস্তুতি সভায় আগামী ১৫ ফেব্রুয়ারি শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা’র আগাম প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উক্ত শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা’র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপ-কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park