1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকের নবীনরাই আগামী দিনের ভবিষ্যৎ। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিকারপুর জিলানীয়া মাদরাসা এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতি ও প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম পরোয়ার সাঈদী সাহেব। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আলীম শ্রেণি হলো একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই তোমাদের উচ্চ শিক্ষার পথ শুরু। তোমাদেরকে কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করতে হবে।”

অত্র মাদরাসার সুনামধন্য ও সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। তিনি তাঁর স্বাগত বক্তব্যে নবাগত সকল শিক্ষার্থীকে স্বাগত জানান এবং মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জাকির হোসেন সাহেব। এছাড়াও মাদরাসার সকল সহকারী শিক্ষক, প্রভাষকবৃন্দ, মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, এলাকার মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। নবীন শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল বারেক মাস্টার

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park