1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহ পরীর দ্বীপে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

শাহ পরীর দ্বীপে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

শাহিন আলম টেকনাফ :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শাহিন আলম টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এক মাস পর বিয়ের পিঁড়িতে বসার কথা তাঁর। আজ রবিবার বিকালে শাহপরীরদ্বীপ – হারিয়াখালী সড়কে পর্যটকবাহী গাড়ি ও মটর সাইকেল সংঘর্ষে এ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় ঈদের আনন্দে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত যুবকের মোঃ আনিস (৩০)। টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী বকসুর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উপলক্ষে সঙ্গে দেখা মটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আরেকটি মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ মাসে তাঁর বিয়ের দিন ধার্য ছিল।

প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, লবণের পানির কারণে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের গতি হারিয়ে আরেকটি মটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আবুল বশর আরও বলেন, “পুরো গ্রাম শোকে মুহ্যমান হয়ে আছে। ঈদের এমন আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।

নিহতদের পরিবার সঙ্গে কথা বলে জানা গেছে, একমাস হয়েছে এনগেজমেন্ট হয়েছে। আজকে শাশুড় বাড়ির লোকজন বেড়াতে আসবে বলে বাজার করার জন্য দ্রুত বাড়িতে ফিরছিল। এ মাসের শেষের তার বিয়ের ফাঁড়িতে বসার কথা কিন্তু হলো না। আজ সড়কে ঝরে গেল তার প্রাণ।

জানা যায়,শাহপরীরদ্বীপে মৌসুমে বেশি লবণ উৎপাদন হওয়ায় তা মূলত ট্রাকে সড়কপথে পরিবহন করা হয়। তবে নিয়ম না মেনে লবণবাহী ট্রাকে জিওটেক্স ব্যবহার না করায় পথে লবণের পানি ও কাঁচা মাটি পড়ে রাস্তায় পিচ্ছিল আস্তরণ তৈরি হচ্ছে। কুয়াশার সময় এটি আরও বিপজ্জনক হয়ে দুর্ঘটনা বাড়াচ্ছে, ঘটছে প্রাণহানি ও আহতের ঘটনা। নতুন সড়ক চালু হওয়ার পর যাতায়াত বাড়লেও এই সমস্যা এখন বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন
ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park