
শাহিন আলম টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এক মাস পর বিয়ের পিঁড়িতে বসার কথা তাঁর। আজ রবিবার বিকালে শাহপরীরদ্বীপ - হারিয়াখালী সড়কে পর্যটকবাহী গাড়ি ও মটর সাইকেল সংঘর্ষে এ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় ঈদের আনন্দে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত যুবকের মোঃ আনিস (৩০)। টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী বকসুর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উপলক্ষে সঙ্গে দেখা মটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আরেকটি মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ মাসে তাঁর বিয়ের দিন ধার্য ছিল।
প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, লবণের পানির কারণে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের গতি হারিয়ে আরেকটি মটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আবুল বশর আরও বলেন, “পুরো গ্রাম শোকে মুহ্যমান হয়ে আছে। ঈদের এমন আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।
নিহতদের পরিবার সঙ্গে কথা বলে জানা গেছে, একমাস হয়েছে এনগেজমেন্ট হয়েছে। আজকে শাশুড় বাড়ির লোকজন বেড়াতে আসবে বলে বাজার করার জন্য দ্রুত বাড়িতে ফিরছিল। এ মাসের শেষের তার বিয়ের ফাঁড়িতে বসার কথা কিন্তু হলো না। আজ সড়কে ঝরে গেল তার প্রাণ।
জানা যায়,শাহপরীরদ্বীপে মৌসুমে বেশি লবণ উৎপাদন হওয়ায় তা মূলত ট্রাকে সড়কপথে পরিবহন করা হয়। তবে নিয়ম না মেনে লবণবাহী ট্রাকে জিওটেক্স ব্যবহার না করায় পথে লবণের পানি ও কাঁচা মাটি পড়ে রাস্তায় পিচ্ছিল আস্তরণ তৈরি হচ্ছে। কুয়াশার সময় এটি আরও বিপজ্জনক হয়ে দুর্ঘটনা বাড়াচ্ছে, ঘটছে প্রাণহানি ও আহতের ঘটনা। নতুন সড়ক চালু হওয়ার পর যাতায়াত বাড়লেও এই সমস্যা এখন বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন
ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।