1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে মরহুম জাকারিয়া ইসলাম ঠান্ডুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

শাহজাদপুরে মরহুম জাকারিয়া ইসলাম ঠান্ডুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও শাহজাদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুর রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর- ২৬) বিকেল ৪টায় ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাহজাদপুর কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল স্কলারস একাডেমীর অধ্যক্ষ আব্দুর রাকিব রুমি।

ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক হায়দার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রেইনবো কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বাবু, আবু তালেব মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ তাহছিন নুরী খোকন, শান্ত মডেল স্কুলের অধ্যক্ষ রনি খান শান্ত, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন এবং আজিজুল হক আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ আতিক সিদ্দিকী প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলেনিয়াম স্কুলের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক নিরঞ্জন বসাক, মডার্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নওশাদ আলী, বাহার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম তোতা, ইউনিক মডেল স্কুলের পরিচালক সাইফুল্লাহ হাসিম এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে মরহুম ঠান্ডুর কর্মময় জীবন ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, জাকারিয়া ইসলাম ঠান্ডু ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park