
মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিতের ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্বাচনী এলাকার প্রতিটি মন্দিরে ২১ হাজার ৩০০ টাকা করে এ বিশেষ অনুদান প্রদান করা হয়।
এই অনুদান প্রদানের ফলে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সরকারের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিতের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবের ব্যয়ভার বহনে এবং প্রতিটি মন্দিরে সুচারুভাবে উৎসব আয়োজনে এই আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মন্দিরগুলোতে উৎসবের প্রস্তুতি আরও সুন্দর ও সহজ হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখেই শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। শাহজাদপুরের এই উদ্যোগ অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল