1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুকন্যা হালিমার মৃত্যু হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে ৯ মাসের শিশুকন্যা হালিমার মৃত্যু হয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী মেয়ে হালিমা খাতুন নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৫ই অক্টোবর-২৬) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে। অভিযুক্ত শিশুটির পিতা আলিম প্রামাণিক চর দুগালী গ্রামের মোঃ মোকসেদ প্রামাণিকে র ছেলে। ৩ বছর পূর্বে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগাহর চর গ্রামের রিকশাচালক ফজর আলীর মেয়ে ফজিলা খাতুনকে বিয়ে করে। আলীম এর আগে আরেকটি বিয়ে করেছিল।

শিশুটির মা ফজিলা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই স্বামী আলিম বিভিন্ন বিষয় নিয়ে তাকে নিয়মিত নির্যাতন করতো। ৫ অক্টোবর, সোমবার সকালে আব্দুল আলিম ফজিলা খাতুন কে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা শিশু কন্যার গায়ে লাগে। এসময় ঘটনাস্থলেই শিশু হালিমার মৃত্যু হয়।

পরে শিশুটির মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শোকাহত মা ফজিলা খাতুন শিশুটিকে কোলে করে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় ফুপুর বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে ঘটনাস্থল পরিদর্শন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির লাশ দরগাহপাড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিশুটির পিতা আব্দুল আলীমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park