1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে টিসিবি ডিলারের মালামাল সহ বাড়িতে দুর্ধর্ষ চুরি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

শাহজাদপুরে টিসিবি ডিলারের মালামাল সহ বাড়িতে দুর্ধর্ষ চুরি

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের গারাদহ দক্ষিণপাড়া এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স জিহাদ স্টোর’-এর গুদামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে টিসিবির বরাদ্দকৃত পণ্যসামগ্রীসহ উক্ত ভবনে বসবাসকারী এক ভাড়াটিয়া পরিবারের চাল-ধান ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স জিহাদ স্টোরের স্বত্বাধিকারী মোঃ শামসুল আলম টিসিবির পণ্য বিতরণ শেষে অবিকৃত পণ্য বিক্রয়ের জন্য দক্ষিণপাড়ার গুদামে রেখেছিলেন। গতকাল ২৬শে আগস্ট গভীর রাতের দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টিসিবির পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১২৬ লিটার সয়াবিন তেল, ১২৬ কেজি মসুর ডাল, ৬৩ কেজি চিনি, ৬৩ পিস লাক্স সাবান, ৬৩ পিস কাপড় কাচা সাবান এবং ৬৩ পিস গুঁড়া সাবান।

একই ভবনে বসবাসকারী ভাড়াটিয়া পলি বেগম জানান, তিনি তাঁর মেয়ের সন্তান প্রসবের কারণে হাসপাতালে অবস্থান করছিলেন। এই সুযোগে চোর চক্র শুধু টিসিবির ডিলারের গুদামেই নয়, তাঁর ঘরে প্রবেশ করে জমানো দুই বস্তা চাল-ধান, গৃহস্থালি জিনিসপত্র এবং ২টি স্বর্ণের গহনা নিয়ে চম্পট দেয়।

ভুক্তভোগী পলি বেগম ও ডিলার মোঃ শামসুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানান, এ ঘটনায় অসহায় পরিবারটি খাদ্যসংকটে পড়েছে। টিসিবির মালামাল উদ্ধার এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও চুরি করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park