1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

রুবিয়া বেগম স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

রুবিয়া বেগম(স্টাফ রিপোর্টার)

গাজীপুরের শ্রীপুরে উপজেলায় ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর উপজেলা শাখার প্যাডে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি স্বাক্ষরে ৫১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোঃ সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম অনিক-কে সদস্য সচিব এবং মোঃ ফরহাদ রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ২৬ জনকে যুগ্মকে আহবায়ক এবং ২১ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই আহ্বায়ক কমিটির মেয়াদ ৩ মাস নির্ধারণ করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর প্রতিক্রিয়ায় আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বলেন,
“প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই দেশনায়ক তারেক রহমান ও গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এস এম ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাই। শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মিরাজ শিকদার ও সিনিয়র সহ-সভাপতি কাজী আসাদুজ্জামান আপন ভাইকে। এবং শ্রীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা।”তিনি আরও বলেন,
“শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো। উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park