1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহীদ আসিফ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল মাটিতে মিশিয়ে দিয়ে উচ্ছ্বাস - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

শহীদ আসিফ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল মাটিতে মিশিয়ে দিয়ে উচ্ছ্বাস

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

সাতক্ষীরার খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের সেই ম্যুরাল সবশেষ মাটিতে মিশিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্র-জনতা।

সোমবার (১৯ শে মার্চ) রাত তখন ৩:৫১ মিনিটে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

এর মাধ্যমে সাতক্ষীরা থেকে নিশ্চিহ্ন হলো শেখ মুজিবুর রহমানের সেই ম্যুরাল ও খুনি শেখ হাসিনার শেষ চিহ্ন টুকু।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেন জানান বাংলা মাটিতে আর ফ্যাসিস্ট ফিরবে না যতদিন এই ছাত্র জনতার সৈনিক থাকবে।

এদিকে সাতক্ষীরার পৃথক দুটি স্থানের বিলবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠায় ১৭ ই মার্চ রাত ৯ টা থেকে মধ্যরাত পর্যন্ত উত্তাল ছিল সাতক্ষীরা শহর।প্রথম লেখাটি ভেসে ওঠে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডের মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং অপর লেখাটি ভেসে ওঠে সাতক্ষীরা সিটি কলেজ মোড় সংলগ্ন একটি ইজিবাইক শো-রুমের বিলবোর্ড।সবশেষে প্রতিবাদের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতার সমন্বয়ে
গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park