1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ঝাড়ুদার নিয়োগে প্রতারণার অভিযোগ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে ঝাড়ুদার নিয়োগে প্রতারণার অভিযোগ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে

আব্দুল হাকিম সবুজ,রাজারহাট কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ,রাজারহাট কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ে ঝাড়ুদার পদে নিয়োগ জালিয়াতির ঘটনায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের নিকট অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় ২০০৮ সালে বিদ্যালয়ে মাস্টার রোলে ঝাড়ুদার হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্বপালন করেন রাজু লাল বাঁশফোড়। রাজু লাল বলেন, স্থায়ীভাবে নিয়োগ পাবার প্রত্যাশায় বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২২ সালে বিদ্যালয়ে ঝাড়ুদারের পদ সৃষ্টি হলে রাজু লাল বাঁশফোড়ের চাকরিতে প্রবেশের বয়স সীমা অতিক্রম হয়। রাজু লালের বিপরীতে তার ছেলেকে চাকরিতে নিয়োগ দেবার কথা বলে প্রধান শিক্ষক রাজু লাল বাঁশফোড়ের নিকট ২ লাখ ৩০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন।
প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি গোপনে অধিক টাকার বিনিময়ে রাজু লাল ও তার ছেলেকে না জানিয়ে অন্য আরেকজনকে ঝাড়ুদার পদে নিয়োগ দেন। বিষয়টি জানাজানি হলে রাজু লাল ও তার পরিবার বিভিন্ন যায়গায় যোগাযোগ করেও কোনো সুবিচার পায়নি। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গত ০৯ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় রাজারহাট থানার সহকারী উপ পরিদর্শক শফিকুল ইসলাম সরেজমিনে তদন্তে আসেন। তিনি উপস্থিত এলাকাবাসীকে ঘটনার সত্যতা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ হয়নি।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন,ঝাড়ুদার পদে নিয়োগ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি আগামী সপ্তাহে তদন্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park