
তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক সমিতি ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি সহকারী পরিচালক সোনিয়া হোসেন জিসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ময়মনসিংহ জেলা শাখার নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সভাপতি কবির উদ্দিন ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ ময়মনসিংহ জেলার ১৪৫ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ এবং অন্যান্য সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল আওয়াল ।