1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালকে নিয়ে মিথ্যা অপপ্রচার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ময়মনসিংহে খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালকে নিয়ে মিথ্যা অপপ্রচার

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে কর্মরত খাদ্য পরিদর্শক ও পরিদর্শক সমিতির ময়মনসিংহ বিভাগের সহ সভাপতি শাহ মাজহারুল ইসলাম কামাল”কে নিয়ে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ময়মনসিংহের খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থনেশী মহলের অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার না করায় একটি সুবিধাভোগী ও স্বার্থনেশী মহল খাদ্য পরিদর্শক শাহ মাজহারুল ইসলাম কামালের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে।
অভিযোগ রয়েছে, ওই মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। বেনামি ও মিথ্যা অভিযোগ করেছে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি ও সংবাদকর্মীকে ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানোরও অভিযোগ করা হয়েছে।
এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহ মাজহারুল ইসলাম কামাল। ময়মনসিংহ বিভাগ ও জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও এ অপপ্রচারকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন। ৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতির মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও বিভাগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।
একজন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করলে অনেক সময় অসাধু ও সুবিধাভোগী মহলের স্বার্থে আঘাত লাগায় তাদের রোশানালে পরতে হয়। আর সেই স্বার্থে আঘাত লাগলেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে হেয়প্রতিপন্ন করতে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়।

ময়মনসিংহের সচেতন মহল মনে করছে, কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে যাচাই-বাছ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park