
মোঃমহাজামিল,মোহনপুর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলা বাকশিমইল ইউপির খাঁড়ইল স্কুলের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত্রি আনুমানিক তিনটার সময় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই রাত্রিতে কৃষকরা ভরে পান নিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্য যাওয়ার পথে এই মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কে বা কাহারা এই লোকটিকে ফেলে গেছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। আপনারা পুলিশকে সহযোগিতা করুন।যদি কেউ মৃত ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত মোহনপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। সরকারি মোবাইল নাম্বার :-০১৩২০১২২৬৪৬ অথবা ০১৭১৩-৭৩৬৫১০