1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুর্শিদাবাদ নয় এবার মালদা ছুটলেন রাজ্যপাল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মুর্শিদাবাদ নয় এবার মালদা ছুটলেন রাজ্যপাল

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী: কলকাতা:
– গতকাল রাজ্যপালভবন সূত্রে জানা গিয়েছিল শুক্রবার রাজ্যপাল জানেন মুর্শিদাবাদ। যদিও তার আগেই এই মুহূর্তে সকলকে মুর্শিদাবাদ যেতে নিষেধ করেছিলেই মুখ্যমন্ত্রী। আজ সকালে হঠাৎ রাজ্যপাল গন্তব্য পরিবর্তন করেন। মুর্শিদাবাদের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়ে দিল কলকাতা হাই কোর্ট। কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন ও রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষের একজন করে সদস্য থাকবে এই কমিটিতে। পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তিতে এনআইএকে তদন্তভার দেওয়া নিয়ে বিষয়টি কেন্দ্রের উপরেই ছেড়েছে আদালত। সম্ভবত সেই কারণেই রাজ্যপালের গন্তব্য পরিবর্তন।শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে মালদহে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল। মুর্শিদাবাদে এখনও মোতায়েন রয়েছে আধাসেনা। পুলিশ সিট গঠন করে হিংসার ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ছন্দে ফিরছে নবাবের জেলা। এখন দেখার মালদায় গিয়ে কোন বার্তা দেন রাজ্যপাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park