1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদারীপুরে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

মাদারীপুরে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা

এস এম রাসেল, মাদারীপুর :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

এস এম রাসেল, মাদারীপুর :
মাদারীপুরে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা
মাদারীপুরের কালকিনিতে হয়ে গেল বিভিন্ন জেলার ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা।

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফেজিয়া মাদরাসা। অনুষ্ঠানকে ঘিরে মাদরাসা মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থীরা।
জানা যায়, কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন জেলায় দাওয়াত দেওয়া হয়। পরে এতে শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ৩ শতাধিক মাদরাসার শিক্ষার্থী এতে অংশ নেন। পরে তাদের পক্ষ থেকে অংশ নেওয়াদের মধ্যে সেরা দু’জনকে স্বর্ণপদক, ৪ জনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরষ্কারও দেওয়া হয় আয়োজনদের পক্ষ থেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ৪জন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ন ও ঘোষণা করেন।
শরিয়তপুর কওমি মাদরাসা থেকে আসা ওসমান লষ্কর বলেন, আমি এখানে অংশ নিতে পেরে দারুণ খুশি। আগামীকে বড় একজন কোরআনের হাফেজ হতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক দূর যেতে চাই।
কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, কোরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। বিষয়টি খুবই ভাগ্যের ব্যাপার। অনেক শিক্ষার্থী চাইলেও এখানে আসতে পারেনি। আমাদের মাদরাসা থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমাকে পছন্দ করেছে। তাই এসেছি।

আরেক প্রতিযোগী মাহাবুব ইসলাম বলেন, এখানে আসছি প্রতিযোগিতায় অংশ নিতে। প্রথম হওয়া বড় বিষয় নয়, এখানে অংশ নিতে পেরে অনেক মাদরাসার শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এ যেন এক মিলন মেলা।
কোরআন প্রতিযোগিতার আয়োজক ও মাদরাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বৃহৎ আকারে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন। এছাড়া এলাকার মানুষের ব্যাপক সহযোগিতাই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park