1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজৈরে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল নারিকেল গাছের চারা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজৈরে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল নারিকেল গাছের চারা

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের উদ্যোগে ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এ গাছের চারাগুলো বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে ব্যপক খুশি হয় চাহিদা সম্পন্ন শিশুরা।
নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আকবর কাজী। এ সময় উপস্থিত ছিলেন, ইতালি প্রবাসী সমাজ সেবক স্বপ্ন মোল্লা, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা।
প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ জানান, আমি কখনো নিজের জন্য ভাবি নি আমি সবসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভেবেছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন তাদের জন্য কিছু করতে পারি, এটাই আমার প্রত্যাশা এছাড়াও এই বিদ্যালয়টির পাশে সকল কে এসে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানান, আমরা শিক্ষক কর্মচারী যারা আছি সবাই বিনা পারিশ্রমিকে এখানে এসব অবহেলিত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের পাশে যেনো সরকার দাঁড়ায়। এখানে ২২৫ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে আজ ৫০ জন শিক্ষার্থীর মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park