1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাছখোলা নতুন বাজারে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মাছখোলা নতুন বাজারে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা যুব সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর)নতুন বাজার চাতাল চত্ত্বরে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই শিক্ষামূলক অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি তথ্যবহুল প্রামাণ্য চিত্র। এতে ৩৬ জুলাইয়ের ঘটনার পটভূমি, আন্দোলনের ধারাবাহিকতা, শহীদদের সংগ্রাম ও ত্যাগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি , খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের (দাঁড়িপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমির মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে ও মধ্য মাছখোলা বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আলম’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন,বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও জেলা শূরা কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুর ওয়ারেছ,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রদর্শনীর আয়োজকরা সবাইকে ইতিহাস জানতে ও অন্যদের জানাতে আহ্বান জানান। তারা বলেন, সত্য লুকিয়ে রাখা যাবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন চলবেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park