1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী শাপলাপুরে বনকর্মীদের সহযোগিতায় সেগুন গাছ পাচারের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহেশখালী শাপলাপুরে বনকর্মীদের সহযোগিতায় সেগুন গাছ পাচারের অভিযোগ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিটের দায়িত্বপ্রাপ্ত বনকর্মীদের সরাসরি সহযোগিতায় মগপাড়া এলাকার সেগুন বাগান থেকে গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ- স্থানীয় সামাদ, নাঈম উদ্দিন, ভিলেজার আবু আহমেদর পূত্র ডাম্পার চালক সুমন ও শাহাব উদ্দিন নামে একদল চোরাকারবারি বনকর্মী স্বপনের মাধ্যমে এই পাচার কার্যক্রম পরিচালনা করছে। গোপন সূত্রে জানা যায়, রাতের আঁধারে সেগুন গাছ কেটে সংগ্রহ করে পাচারের জন্য প্রস্তুত করা হয়, আর বনকর্মীদের সহায়তায় তা নিরাপদে পাচার করা সম্ভব হচ্ছে।

স্থানীয়রা জানান, বিষয়টি শাপলাপুর বিট কর্মকর্তা আশরাফুল ইসলামকে জানানো হলে তিনি কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে সামান্য কিছু গাছ উদ্ধারের নাটক করেন। অভিযোগ রয়েছে, তিনি কিছু গাছ উদ্ধারের নাম করে মূলত সিন্ডিকেটকে আরো বড় আকারে গাছ পাচারের সুযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলেও কলেজ রিসিভ করেনি, পরে মেসেজ দিলেও রিপ্লাই না দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় আব্দু রহিম, ছিদ্দিক,মোক্তার আহমেদসহ একাধিক ব্যক্তি জানান, “গত এক সপ্তাহে টানা বৃষ্টিপাতের সুযোগে বন বিভাগের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় মগপাড়া সেগুন বাগান থেকে গাছ কেটে পাচার করা হচ্ছে। কিছু গাছ নাটকীয়ভাবে উদ্ধারের চেষ্টা দেখানো হলেও, বাস্তবে অধিকাংশ গাছ পাচার হয়ে গেছে।”

স্থানীয়দের অভিযোগ, বনরক্ষক হিসেবে যাঁরা বন সুরক্ষার দায়িত্বে আছেন, তারাই সিন্ডিকেট গড়ে সেগুন গাছ পাচারে জড়িত থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেই অচিরেই সেগুন বাগান সহ ধ্বংস হয়ে যাবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park