1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী শাপলাপুরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

মহেশখালী শাপলাপুরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আব্দুল কাইয়ুম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

১৮ মার্চ (বুধবার) সকালে আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শ্রমিক হিসেবে কাজ করতে সকালে বারিয়াপাড়া এলাকায় আদর্শ গ্রামের পাশে একটি বাড়িতে গাছ কাটার কাজে যায় আব্দুল কাইয়ুম। হঠাৎ করে একটি বড় গাছ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তার ওপর পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই কাইয়ুম মারা যায়। 

স্থানীয়রা আরো জানান, সকালে কাজ করতে গিয়ে এভাবে একজন তরুণ শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।

নিহত আব্দুল কাইয়ুম শাপলাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং মিঞা মিয়ার ছেলে। তিনি একজন পরিশ্রমী যুবক ছিলেন এবং শ্রমিকের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। 

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park