1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর ৮৬টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মহেশখালীর ৮৬টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

রাত পোহালেই ভোট। এ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

১১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল থেকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় তথা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। রাতের মধ্যেই ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ভোটের প্রয়োজনীয় এ সব সরঞ্জাম।

মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, মহেশখালীতে ১টি পৌরসভা ও ৮ ইউনিয়নে সর্বমোট ৮৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ২ লাখ ৮২ হাজার ৯৩২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ১৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৭৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০০ জন। অপর দিকে কুতুবদিয়া উপজেলায় ভোটার সংখ্যা-১ লক্ষ ৪ হাজার ৯১৯ জন।

এতে ৮৬ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৯৬ জন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনে করবে। এছাড়া র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।

তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ উপলক্ষ্যে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) ২৯৫ আসনের এবার ৫জন প্রার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এসময় মহেশখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র সরকার, মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, মহেশখালী থানার ওসি মুজিবুর রহমান’সহ র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য এবং ভোট গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park