1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর হাঁসের চরে প্যারাবন রক্ষায় বাইনগাছের চারা রোপণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মহেশখালীর হাঁসের চরে প্যারাবন রক্ষায় বাইনগাছের চারা রোপণ

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের হাঁসের চর এলাকায় প্যারাবন রক্ষায় নতুন করে বাইনগাছের চারা রোপণ করেছে বন বিভাগ। প্যারাবন উজাড় করে চিংড়িঘের তৈরির পাঁয়তারার অভিযোগের মধ্যে বনাঞ্চল সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

১২ অক্টোবর (সোমবার) সকাল থেকেই মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের হাঁসের চর এলাকায় প্যারাবন উজাড় করে দেওয়া স্থানে বাইনগাছের চারা রোপণ।

জানা গেছে, হাঁসের চর এলাকায় বন বিভাগের প্যারাবন উজাড় করে চিংড়িঘের তৈরির চেষ্টা করছেন বলে স্থানীয় কিছু ভূমিদস্যুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে প্যারাবন রক্ষায় সক্রিয় হয়েছে বন বিভাগ।

স্থানীয় ইউপি সদস্য নাছির হায়দারকে সঙ্গে নিয়ে রেঞ্জ কর্মকর্তা রনি আলীর নেতৃত্বে বন বিভাগের স্টাফ ও গার্ড সদস্যরা ওই এলাকায় নতুন করে বাইনগাছের চারা রোপণ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, হাঁসের চরের প্যারাবন উজাড়ের অপচেষ্টা বন্ধে বন বিভাগ নিয়মিত নজরদারি জোরদার করবে এবং নতুন রোপণ করা চারাগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park