1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যার

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বাপের বাড়িতে বেড়াতে এসে স্বামীর সঙ্গে অভিমান করে ফরজানা নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

নিহত ফরজানা (২৪) উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া গ্রামের আবুল ইউসুফের মেয়ে। তিনি এক বছরের এক কন্যাসন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, ঢাকার বিমানবন্দর এলাকার শ্বশুরবাড়ি থেকে গত ১৯ আগস্ট স্বামীর সঙ্গে অসুস্থ মাকে দেখতে বাপের বাড়ি দৈলারপাড়ায় আসেন ফরজানা। শুক্রবার স্বামী মোক্তার তাকে পুনরায় ঢাকায় ফিরে যেতে বললে তিনি আরও কয়েকদিন বাপের বাড়িতে থাকতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অভিমান হয় বলে পরিবারের সদস্যরা জানান।

পরে স্বামী তাদের শিশুকন্যাকে নিয়ে কালামিয়ার বাজারে নাস্তা করতে গেলে বিকেল প্রায় ৪টার দিকে ফরজানা ঘরের ভেতরে গলায় ফাঁস দেন বলে দাবি পরিবারের।

মহেশখালী থানার (ওসি) আব্দুস সুলতান বলেন, ঢাকা থেকে কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park