1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা প্রস্তুতিমূলক সভা ও আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা প্রস্তুতিমূলক সভা ও আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলা ও শিবচতুর্দশী পুজা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আদিনাথ মেলা ও শিবচতুর্দশী মন্দির কমিটির সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৯৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি’র উপ-কমিটি এবং নিরাপত্তা জোরদার ও মেলা প্রাঙ্গণের সার্বিক পরিস্থিতি সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। যা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিব চতুর্দশী পূজা ও মেলা উদযাপন কমিটি প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়কও আলোচনা করা হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে ৭ দিনব্যাপী আদিনাথ মেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি ইমরান মাহমুদ ডালিম বলেন, আদিনাথ মন্দিরে দর্শনে আসা হাজার হাজার নর-নারীদের নিরাপত্তা ও মেলাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এদিকে সাগর পথে মহেশখালী পারাপারে কোন পূজারী ও পর্যটকদের অসুবিধা কিংবা দুর্ভোগের কবলে পড়তে না হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

শিব চতুর্দশী পূজা ও মেলা উদযাপন কমিটি দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন কান্তি দে বলেন, এই বছর স্থানীয় প্রশাসনের কাছ থেকে মেলার সাতদিনের অনুমতি দিয়েছে ৷ তাছাড়া দেশের নির্বাচনী পরবর্তী সময় বিবেচনা করে দর্শনার্থীদের আগমন স্বাভাবিক হতে পারে। তাই ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় একশো’রও অধিক নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে বলেও জানান তিনি।

শ্রী শ্রী আদিনাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সীতাকুণ্ড সাইন কমিটি’র সহকারী কম্পিউটার অপারেটর ও হিসাবরক্ষক রুবেল সরকার জানান, সীতাকুণ্ড সাইন কমিটি’র নির্দেশে মন্দিরের সকল প্রকার সংস্কার ও রং করা হয়েছে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আবু জাফর মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সুদর্শন কান্তি দে, প্রকল্প কর্মকর্তা, জেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক স্বপন দাশ, সাবেক মেয়র পূর্ণ চন্দ্র দে, ব্রজ গোপাল ঘোষ, সীতাকুণ্ড সাইন কমিটি’র প্রতিনিধি পথিক চন্দ্র দে, দিলিপ কুমার দাশ, শিব চতুর্দশী পূজা ও মেলা উদযাপন কমিটি’র সম্পাদক রতন কান্তি দে (সাবেক কাউন্সিলর), মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, সাংবাদিক সুমন চন্দ্র দে, এমইউপি সুজন কান্তি দে, প্রধান সমন্বয়কারী এড. সুজন কান্তি দে, কমল কৃষ্ণ ঘোষ, অরুপ শর্মা, পৌর পুজা উৎযাপন পরিষদের সভাপতি রুপন দে, উপজেলা পুজা উৎযাপন ফ্রন্ট এর সভাপতি চিত্র দে, সোহেল দে, রতন দে, সহ কোস্টগার্ড প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ অফিসের প্রতিনিধি সহ সীতাকুণ্ড স্রাইন কমিটি ও আদিনাথ মন্দির সংস্কার কমিটির বিভিন্ন পদে দায়িত্বরত সদস্যবৃন্দ।

উল্লেখ্য শ্রী শ্রী আদিনাথ মন্দির বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার সিন্ধু নদীর তীরে মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত। এখানে রয়েছে শ্রী শ্রী মহাদেবের এক অলৌকিক শিবলিঙ্গ, এর পাশাপাশি আছে নেপাল থেকে আনা শ্রী শ্রী অষ্টভূজার (দুর্গামূর্তি) শ্বেতপাথর’র মূর্তি। পাহাড়ের উপর দৃশ্যমান জোড়া পুকুর, ও বিভিন্ন মঠ-মন্দির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park