1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে মানসম্মত লবণ উৎপাদন চাষীদের প্রশিক্ষণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

মহেশখালীতে মানসম্মত লবণ উৎপাদন চাষীদের প্রশিক্ষণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

“লবন চাষে স্বাবলম্বী হবো, দেশের লবনের চাহিদা মিটাবো” এই শ্লোগানকে ধারন করে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়, কক্সবাজার আয়োজনে দানাদার, পরিপক্ব ও গুনগত মানসম্মত লবণ উৎপাদন লবণ চাষীদের প্রশিক্ষণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।


অদ্য ২৫শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে

বড় মহেশখালী ইউপি সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক এমপি আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজু উল্লাহ ফরিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শা.আ.ম এনায়েত উল্লাহ বাবুল, কক্সবাজার জেলা লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি মোসলেম উদ্দিন, মহেশখালী উপজেলা লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এডভোকেট শাহাব উদ্দিন, মহেশখালী উপজেলা যুবদল নেতা আনচার উল্লাহ’সহ বিসিক এর প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা লবণ চাষীদের উদ্দেশ্যে বলেন ফ্যাসিবাদী সরকারের সময়ে মহেশখালী লবণ চাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য দেয়নি। তারা লবণ উৎপাদনের জমি গুলোকে অকার্যকর করতে চেয়েছে। এগুলো করতে দেওয়া হবে না। বক্তারা বলেন এইবার লবণের মূলৃ ন্যায্য অধিকার ফিরিয়ে আনার সময় এসেছে। সবাইকে আরো উদ্যোমী হয়ে লবণ উৎপাদনের পরিকল্পনা করার জন্য বলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park