1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ব্যাগভর্তি অস্ত্র উদ্ধার, সিএনজি সহ আটক তিন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মহেশখালীতে ব্যাগভর্তি অস্ত্র উদ্ধার, সিএনজি সহ আটক তিন 

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি অস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি সহ সিএনজি ড্রাইভারকেও আটক করা হয়েছে। 

২৯ আগষ্ট (শনিবার) রাত ৯টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল এর নেতৃত্বে পরিচালিত বিভিন্ন নজরদারিতে শনিবার রাতে ঠাকুরতলার চৌরাস্তার মোড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় একটি ব্যাগে থাকা অস্ত্র ও অস্ত্রের বিভিন্ন পার্টস পাওয়া যায়। পরে সিএনজিতে থাকা দুই যুবককে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের ধরন ও সংখ্যা এবং এসব সরঞ্জামের প্রকৃত ব্যবহার সম্পর্কে যাচাই-বাছাই চলছে। পরে এলাকায় অভিযান চালিয়ে আরো একজন আটক করে পুলিশ।

এদিকে, মাত্র আট দিনের ব্যবধানে মহেশখালীতে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে গত ২১ আগস্ট রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার একটি পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামসহ একজনকে আটক করেছিল পুলিশ।

পরপর দুটি ঘটনায় মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অস্ত্র তৈরির কার্যক্রম এবং এসব অস্ত্রের সম্ভাব্য সরবরাহচক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ঠাকুরতলা চৌরাস্তার মোড়ের ঘটনায় আটক ব্যক্তিদের সঙ্গে আগের শাপলাপুর মিঠাছড়ির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, পরিবহনের উদ্দেশ্য এবং সম্ভাব্য গন্তব্য শনাক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব অস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, মহেশখালীর দুর্গম পাহাড়ি অঞ্চলকে কাজে লাগিয়ে কোনো কোনো চক্র দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র তৈরি ও সরবরাহের চেষ্টা চালিয়ে আসতে পারে। তাদের দাবি, শুধু অস্ত্র বহনকারীদের আটক নয়, এর সঙ্গে জড়িত কারিগর, সরবরাহকারী ও মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

মহেশখালী থানা ইনচার্জ (ওসি) সুলতান মাহমুদ অভিযানের বিস্তারিত রবিবার প্রেস ব্রিফিংয়ে জানাবেন বলে জানান। 

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তদন্তের পরই প্রকৃত চিত্র পরিষ্কার হবে। পাশাপাশি সাম্প্রতিক অস্ত্র উদ্ধারের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park