1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বাগীশিকের গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মহেশখালীতে বাগীশিকের গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মহেশখালী পৌরসভাস্থ সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) মহেশখালী উপজেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগীশিক মহেশখালী উপজেলা সংসদের সভাপতি পরিমল কান্তি শীলে’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লক্ষ্মী চরণ দে। আয়োজনে সহযোগিতা করে মহেশখালী গীতা প্রচার সংঘ ও শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৯২ জন শিক্ষার্থী ছয়টি গ্রুপে (ক-চ) অংশ নেয়। ছয়টি গ্রুপে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা মঞ্চে গীতার শ্লোক পাঠের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল লিখিত (নৈর্ব্যক্তিক) পরীক্ষা। আর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শারদীয় দুর্গোৎসব বিষয়ে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গীতার শ্লোক পাঠ, সংস্কৃত শব্দের শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শাস্ত্রীয় জ্ঞানচর্চার আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক মহেশখালী উপজেলা সংসদের উপদেষ্টা মাস্টার প্রেমানন্দ ঘোষ, সিনিয়র সহসভাপতি সুব্রত দত্ত, সহসভাপতি  তপন দে (শিক্ষক), জেলা সাংগঠনিক সম্পাদক জ্যোতি মল্লিক বাবু, অর্থ সম্পাদক শম্ভু দে (শিক্ষক), সাংগঠনিক সম্পাদক রাজেশ খান্না সুশীল, প্রচার সম্পাদক সনাতন দে, গীতা প্রচার সংঘের সহসভাপতি সন্তোষ কুমার পাল, শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সহসভাপতি সুমেন দাশ (পল্লিচিকিৎসক) এবং মন্দির কমিটির সদস্য পলাশ দে (শিক্ষক) সহ সংগঠনের অন্যান্য সদস্য, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় শিক্ষার চর্চা ও গীতার বাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park