1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে দুর্গাপূজা উপলক্ষে পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জিআর চাল ও অর্থ বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মহেশখালীতে দুর্গাপূজা উপলক্ষে পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জিআর চাল ও অর্থ বিতরণ

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, সামাজিক সম্প্রীতি এবং মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মহেশখালী উপজেলা এলজিইডি সভাকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী পৌর শাখা ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী পৌর শাখার সভাপতি রুপন দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমীর দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালীর সাবেক ছাত্র ও যুবনেতা আ স ম জাহেদুল হক নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার দিলীপ কুমার দাশ, অবসরপ্রাপ্ত ইউপি সচিব প্রিয়তোষ দে, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক চিত্ররঞ্জন দে, অরুপ শর্মা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি ঝুলন কুমার দাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ কায়সার হামিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন – পৌর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রুবেল দে, সহসম্পাদক মিটন দেওয়ানজী, অর্থ সম্পাদক ভবেশ রঞ্জন দে ও সাংগঠনিক সম্পাদক কিরণ দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। এ উৎসব নির্বিঘ্নে উদযাপনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সবার মানবাধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park