1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব

মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্’র সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আকতার বিউটি।

এসময় বক্তব্য রাখেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাফায়েত বিন কামাল, বিএমডব্লিউএলএ, সালাউদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা নেতৃবৃন্দ।

সভায় আলোচনা করা হয় নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির জন্য সচেতন করা,পাশাপাশি নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা, যাতে নারীরা সমাজে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে এবং নারীর প্রতি সহনশীল আচরণ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park