1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভালুকার ছাত্রনেতা মাহমুদুল হাসান বাবু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভালুকার ছাত্রনেতা মাহমুদুল হাসান বাবু

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮৮ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নির্দেশনায় তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মাহমুদুল হাসান বাবু একজন পরীক্ষিত, মেধাবী, সাহসী ও পরিশ্রমী ছাত্রনেতা হিসেবে পরিচিত। কর্মীবান্ধব মনোভাব, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ভালুকার ছাত্রদলের নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ।

ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তাঁর এই নতুন দায়িত্বকে দেখছেন সংগঠনের নেতাকর্মীরা।

নতুন দায়িত্ব পাওয়ায় মাহমুদুল হাসান বাবুকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, তাঁর মেধা, শ্রম, সাহস ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park