1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ কোতোয়ালী ওসি'র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ময়মনসিংহ কোতোয়ালী ওসি’র বিশেষ অভিযানে আটানি পুকুর পাড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটু গ্রেফতার

তাসলিমা রত্না ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর পাটগুদাম আটানি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে নগরীর সর্বমহলে পরিচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৫০) ওরফে লিটু কে বিপুল পরিমাণ পেথেদিন ইঞ্জেকশন গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক কারবারি, চুরি, ছিনতাই, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাটগুদাম আটানি পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন, অভিযানে বিপুল পরিমাণ পেথেদিন ইনজেকশন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ওরফে লিটু কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃ আসামি কে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park