1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে ছাত্রলীগ নেতা ও তার বাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে পুলিশের সহায়তা চাইলেন এক অসহায় মা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা ও তার বাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে পুলিশের সহায়তা চাইলেন এক অসহায় মা

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর নজরুল বিশ্ব বিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ যুব ও তার বাহিনী কর্তৃক হামলা ভাঙচুর লুটপাট ও জোর পূর্বক টাকা আদায়সহ প্রাণনাশের হুমকির ঘটনায় জীবন বাঁচাতে পুলিশের সহায়তা চাইলেন এক অসহায় মা। গত ১০ নভেম্বর নিজের ও তার পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে সহায়তার জন্য কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন চর কালিবাড়ী এলাকার মফিদুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন। অভিযোগ ও ভুক্তভোগী পরিবারসূত্রে জানাযায়, এনাম আহমেদ যুব ও তার বাহিনী মাহমুদা খাতুনের পুত্রকে তুলে নিয়ে গিয়ে মারধর করার পর তাকে আটকে রেখে ২ লক্ষ টাকা আদায় করেন । এনাম মাহাদী বাহিনীর সুমনকে নগদ ২লক্ষ টাকা দেওয়ার পর মুক্তি দেয় মাহমুদার ছেলেকে। এলাকার সন্ত্রাস প্রকৃতির কিছু বখাটে ও নেশাখোর নিয়ে গড়ে তোলা বাহিনীর নেতৃত্বে মাহাদী থাকলেও পরিচালনা করেন ছাত্রলীগ নেতা এনাম আহমেদ যুব । এই এনাম মাহাদী বাহিনীতে সুমন ছাড়াও শহরের ১৯ নং ওযার্ড বলাশপুর এলাকার সিয়াম, পাপ্পু, নূর আলম,অনিক, জোনাইদ,শামীম, তারাকান্দার নজরুল ইসলামের পুত্র সোহেল এবং চরকালীবাড়ী এলাকার চানু ড্রাইভারের পুত্র মাসুদ, মাহমুদা খাতুনের বাসাবাড়িতে হামলা ভাঙচুর ও লোটপাট ও মাহমুদার পুত্রকে ভয়ভীতি দেখিয়ে ১২ লক্ষ টাকাও দাবী করেন এনাম মাহাদী বাহিনী। কম্পিউটারসহ বিভিন্ন দামী আসবাবপত্র নিয়ে যায় তারা। তারা ঘটনার পর থেকে বাসার সামনে অবস্থান করে প্রান নাশের হুমকি প্রদান কওে আসছিলেন, হুমকির প্রেক্ষিতে পুলিশের সহায়তা চেয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন মাহমুদা। স্থানীয়রা বলেন, মাহমুদার স্বামী মফিদুল ইসলাম মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। তাদের পরিবারকে জিম্মি করে টাকা আদায় ও হুমকির ঘটনা দুঃখজনক। এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

প্রশাসনের সহায়তা চাওয়া প্রসঙ্গে মাহমুদা খাতুন বলেন….

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন……

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park