
তাসলিমা রত্না ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর নজরুল বিশ্ব বিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ যুব ও তার বাহিনী কর্তৃক হামলা ভাঙচুর লুটপাট ও জোর পূর্বক টাকা আদায়সহ প্রাণনাশের হুমকির ঘটনায় জীবন বাঁচাতে পুলিশের সহায়তা চাইলেন এক অসহায় মা। গত ১০ নভেম্বর নিজের ও তার পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে সহায়তার জন্য কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন চর কালিবাড়ী এলাকার মফিদুল ইসলামের স্ত্রী মাহমুদা খাতুন। অভিযোগ ও ভুক্তভোগী পরিবারসূত্রে জানাযায়, এনাম আহমেদ যুব ও তার বাহিনী মাহমুদা খাতুনের পুত্রকে তুলে নিয়ে গিয়ে মারধর করার পর তাকে আটকে রেখে ২ লক্ষ টাকা আদায় করেন । এনাম মাহাদী বাহিনীর সুমনকে নগদ ২লক্ষ টাকা দেওয়ার পর মুক্তি দেয় মাহমুদার ছেলেকে। এলাকার সন্ত্রাস প্রকৃতির কিছু বখাটে ও নেশাখোর নিয়ে গড়ে তোলা বাহিনীর নেতৃত্বে মাহাদী থাকলেও পরিচালনা করেন ছাত্রলীগ নেতা এনাম আহমেদ যুব । এই এনাম মাহাদী বাহিনীতে সুমন ছাড়াও শহরের ১৯ নং ওযার্ড বলাশপুর এলাকার সিয়াম, পাপ্পু, নূর আলম,অনিক, জোনাইদ,শামীম, তারাকান্দার নজরুল ইসলামের পুত্র সোহেল এবং চরকালীবাড়ী এলাকার চানু ড্রাইভারের পুত্র মাসুদ, মাহমুদা খাতুনের বাসাবাড়িতে হামলা ভাঙচুর ও লোটপাট ও মাহমুদার পুত্রকে ভয়ভীতি দেখিয়ে ১২ লক্ষ টাকাও দাবী করেন এনাম মাহাদী বাহিনী। কম্পিউটারসহ বিভিন্ন দামী আসবাবপত্র নিয়ে যায় তারা। তারা ঘটনার পর থেকে বাসার সামনে অবস্থান করে প্রান নাশের হুমকি প্রদান কওে আসছিলেন, হুমকির প্রেক্ষিতে পুলিশের সহায়তা চেয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন মাহমুদা। স্থানীয়রা বলেন, মাহমুদার স্বামী মফিদুল ইসলাম মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। তাদের পরিবারকে জিম্মি করে টাকা আদায় ও হুমকির ঘটনা দুঃখজনক। এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
প্রশাসনের সহায়তা চাওয়া প্রসঙ্গে মাহমুদা খাতুন বলেন....
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন......