1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভূস্বর্গে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ এর দাবি ক্ষমতায় ফিরলে পাক অধিকৃত কাশ্মীর দখল করবে ভারত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভূস্বর্গে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ এর দাবি ক্ষমতায় ফিরলে পাক অধিকৃত কাশ্মীর দখল করবে ভারত

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী :-
জম্মুর আরএস পুরা এলাকায় বিজেপি নির্বাচনী সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিস্ফোরক দাবি করে বলেন “জম্মু-কাশ্মীরের ক্ষমতায় ফিরলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবে”।
ভূস্বর্গে তৃতীয় তথা শেষ দফার নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চরমে। আর এর মধ্যেই যোগী আদিত্যনাথ এর এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
জম্মুতে এই নির্বাচনী জনসভায় ভাষণ দেবার সময় তিনি পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন “পাক অধিকৃত কাশ্মীর জম্মু-কাশ্মীরের অংশ। জম্মু-কাশ্মীরের ক্ষমতায় বিজেপি আসবার পরেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে নিয়ে আসার কাজ শুরু হবে”। তিনি আরো বলেন ” একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান। সেখানকার অবস্থা আজ সবাই দেখতে পাচ্ছে। দেউলিয়া হয়ে গেছে। মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। নিজেদের সামাল দিতে হিমশিম অবস্থা”।
পাকিস্তান মানবতার শত্রু, মানবতার ক্যান্সার। এই ক্যান্সার থেকে পৃথিবীকে মুক্ত করার ডাক সেখানকার মানুষ দিচ্ছে বলেও ভূস্বর্গে দাঁড়িয়ে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park