
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ ভালুকা মডেল থানাধীন বনকুয়া সাকিনস্থ আল হেরা দারুলউলুম মাদ্রাসা, হইতে অধ্যয়নরত অবস্থায় নিখোঁজ ভিকটিম মাহির (১৩), পিতা পারভেজ মিয়া, সাং- মেনজেনা, উথুরা,থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ ও সাকিন (১৫), পিতা মোঃ সাইদুল সাং- রিশাব, থানা- পাগলা,জেলা ময়মনসিংহ দ্বয় ইং ২৮/০৬/২০২৪ তারিখ রাত ১৯.০০ ঘটিকায় নিখোঁজ হলে উক্ত বিষয়ে মাহির পিতা ইং ৩০/০৬/২০২৪ তারিখ ভালুকা মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন। উক্ত জিডি মূলে অভিযান পরিচালনা করিয়া ইং ০১/০৭/২০২৪ তারিখ রাত ২৩.৪০ ঘটিকায় গাজীপুর চৌরাস্তার পাশে মা জেনারেলের স্টোর (খাবার হোটেল) হইতে উদ্ধার করিয়া উভয়কে তাহাদের পিতার জিম্মায় প্রদান করা হয়েছে।