1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না।

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী ভারত প্রতিনিধি :– দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করেন সঞ্জীব খান্না। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তারপরেই সোমবার দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন সঞ্জীব খান্না। দায়িত্ব নেওয়ার পর বিচারপতি খান্না জানিয়েছেন তাঁর জন্য বরাদ্দ বাংলো তিনি ব্যবহার করবেন না। প্রসঙ্গত উল্লেখ্য গত ১৭ ই অক্টোবর বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় প্রধান বিচারপতির পদের জন্য সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছিলেন। এরপর গত ২৪ শে অক্টোবর সেই প্রস্তাবের ওপর সিলমোহর দেয় কেন্দ্র।
বিচারপতি সঞ্জীব খান্না এই পদে আসিন থাকবেন মাত্র ৭ মাস। ২০২৫ সালের ১৩ই মে তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবার পর নিরাপত্তার জন্য তাঁর দীর্ঘদিনের অভ্যাস সাধের প্রাতঃভ্রমণ বন্ধ করতে হয়েছে। এমনকি তিনি জানিয়েছেন প্রধান বিচারপতির বাংলো তিনি ব্যবহার না করে তাঁর পুরনো বাসভবন থেকেই কাজ চালিয়ে যাবেন।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জয়দীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদায়ী ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park