1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শিক্ষার্থী দিয়ে পাঠদান: ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বেলকুচিতে শিক্ষার্থী দিয়ে পাঠদান: ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

​বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পঠিত

​বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

​সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদান করানোর অভিযোগে ১২২ নং চরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

​বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।

​অভিযুক্ত শিক্ষকরা হলেন— বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চরঘুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জান্নাত আরা ও লাভলী খাতুন।

​স্থানীয় ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষকরা নিয়মিত ক্লাসে না গিয়ে নিজেদের পরিবর্তে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদান করাচ্ছিলেন। এতে ব্যাহত হচ্ছিল শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও শিক্ষার মান। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়রা গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানালে সংবাদের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস তদন্ত সাপেক্ষে এ কারণ দর্শানোর নোটিশ জারি করে।

​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

​এ বিষয়ে বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান, সরকারি বিধিমালা ভঙ্গ করে নিজের অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে পাঠদান করানো গুরুতর শৃঙ্খলা পরিপন্থী। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ওই তিন শিক্ষককে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park